নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ। মঙ্গলবার (৭ ডিসেম্বর) ঢাকা জেলার মিলব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে অনুষ্ঠিত ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
নবাবগঞ্জ থানার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাকে নভেম্বর মাসের শ্রেষ্ঠ ওসি হিসেবে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার তার হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখ নিজের অভিব্যক্তি প্রকাশ করে বলেন, আমি খুবই আনন্দিত। আমি সবসময় বিশ্বাস করি পুলিশ আলাদা কোনো প্রাণী নয়। তারাও সাধারণ মানুষ। আমি সর্বদা দেশ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করতে চাই। এই দেশ স্বাধীনতার মহান স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ। সেই সাথে তিনি মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমানের সার্বিক সহযোগিতায় এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিকতায় আজকের এই সাফল্য।
তিনি আরও বলেন, আমি আশা করছি আমার থানাধীন সকলেই আমার পাশে থেকে আইনশৃঙ্খলা রক্ষায় আমাকে সব ধরণের সহযোগিতা করবেন।
