নবাবগঞ্জে বিজ্ঞান ও শিক্ষা মেলার প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মিশনারী সেন্ট ইউফ্রেজিস স্কুল এন্ড কলেজে বিজ্ঞান ও শিক্ষা মেলা প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে আমন্ত্রিত অতিথিরা এ মেলার উদ্বোধন করেন।
বিজ্ঞান ও শিক্ষা মেলা প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কারিতাস বাংলাদেশের প্রোগ্রামস ডিরেক্টর মি. জেমস গমেজ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি রেভা.ফা. স্ট্যানিসলাউস গমেজ।
এসময় নবাবগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকী নূর আলম, অত্র বিদ্যালয়েল অধ্যক্ষ সিস্টার মেবেল, সেনথেক্লাস স্কুলের প্রধান শিক্ষিকা রূপালী গমেজ, শিক্ষানুরাগী ডা. রফিকুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *