নবাবগঞ্জে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

  • নিজস্ব প্রতিবেদক:  ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত ডাক্তার, নার্সসহ অন্যান্য সহকর্মীদের নিয়ে করোনাকালীন স্বাস্থ্য সেবা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আব্দুল ওয়াছেক মিলনায়তনে এ অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা জেলা প্রশাসক মো. শহীদল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজু ।

নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরুণ কৃষ্ণ পালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান, ঢাকা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. আমান উল্লাহ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম, দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম, উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম, নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন চিকিৎসক ও নার্সগণ এবং মাঠকর্মীবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *