কেরানীগঞ্জের বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত নামা এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর আনুমানিক বয়স হবে প্রায় ১০ বছর।  বুধবার বিকেলে কামরাগঙ্গীরচর ফ্যান ফ্যাক্টরীঘাট বরাবার নদী থেকে ভাসমান অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে নৌ-ফাঁড়ির পুলিশ।পরে ময়না তদন্তের জন্য লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বরিশুর নৌ-ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর এসএম আব্দুস সোবহান জানান, লোক মারফত খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে ভাসমান অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশের পরনে কোন বস্ত্র ছিল না। ময়না তদন্তের রিপোর্ট ছাড়া এই মুহূর্তে শিশুটর মৃত্যুর সঠিক কারন বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *