জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে দোহারে গুড নেইবারস্ বাংলাদেশের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: আমরা সবাই সোচ্চার,বিশ্ব হবে সমতার এই স্লোগানে জাতীয় কন্যা শিশু দিবস পালন করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ। বুধবার দুপুরে ঢাকার দোহার উপজেলার ইকরাশী সংগঠণের নিজস্ব কার্যালয়ে ৯০ জন কন্যা সন্তান ও তাদের মায়েদের নিয়ে দিবস ভিত্তিক আলোচনা করা হয়। এসময় কন্যা শিশুদের সব ধরনের অধিকার নিশ্চিত সহ বাল্য বিবাহ রোধে করনীয় বিষয়ে আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাহিমা খাতুন, কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদ,ওয়ার্ড মেম্বার নুরুল আমিন কফিল, সংস্থার কমিউনিটি ডেভোলপমেন্ট কমিটির সভাপতি নাজনিন নাহার চামেলি, প্রকল্প ব্যবস্থাপক বিপুল রেমা, মেডিক্যাল অফিসার ড. ওলিউল ইসলাম, সহ-ব্যবস্থাপক শান্তচিরান, সিনিয়র অফিসার রিফাত আল-মাহমুদ, সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *