মারা গেলেন অভিনেতা আফরান নিশোর বাবা

দেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বাবা আর নেই। মো. আব্দুল হামিদ মিয়া ভোলা (৭৫)। ইন্না-লিল্লাহ….. রাজিউন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের ব্যক্তিগত সহকারী কাজী ইমরান।

আফরান নিশোর বাবা আব্দুল হামিদ মিয়া ভোলা একজন মুক্তিযোদ্ধা। টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।

দীর্ঘদিন ধরে তিনি কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানেই আজ ভোররাতে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি।

এদিকে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হামিদ মিয়া ভোলার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *