কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ শনিবার সকাল ১০টায় শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় মিলাদ মাহফিল, আলোচনা সভা ও গনভোজের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। দক্ষিন কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মিরাজুর রহমান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, জিনজিরা ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী মোস্তাক হোসেন, ঢাকা জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ম.ই মামুন,শুভাাঢ্যা ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী বাছের উদ্দিন, দক্ষিন কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ রমজান মেম্বর প্রমুখ। পরে দরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *