সিংগাইরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালী ও আলোচনা সভা

মো.রকিবুল হাসান বিশ্বাস: মানিকগঞ্জে সিংগাইরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক শোক র‌্যালী উপজেলা চত্বর প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পন করেন। এ শোক র‌্যালিতে অংশ নেন- মানিকগঞ্জ-২ আসনে সংসদ সদস্য মমতাজ বেগম এম.পি,ইউএনও রুনা লায়লা,এসিল্যান্ট মেহের নিগার সুলতানা,সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা.রকিবুজ্জামান,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আনোয়ারা খাতুন,উপজেলা ভাইস চেয়ারম্যান মো.রবিউল আলম উজ্জল,মোসা.শারমিন আক্তার,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মো.শহিদুর রহমান শহিদ,সাংগঠনিক হাজী আব্দুল বারেক খান,জেলা পরিষদের সদস্য মো.কোহিনুর ইসলাম সানি,মো.আব্দুল আলীম,জয়মন্টপ ইউপি চেয়ারম্যান ইঞ্জি.মো.শাহাদৎ হোসেন,চান্দহর ইউপি চেয়ারম্যান মো.সওকত হোসেন বাদল,উপজেলা আওয়ামী- সেচ্ছাসেবকলীগের সভাপতি মোহাম্মদ.ওবায়দুর রহমান,উপজেলা যুবলীগের সভাপতি মো.তমিজ উদ্দিন, সাধারন সম্পাদক মো.রমিজ উদ্দিন,উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.শাহিনুর রহমান শাহিন প্রমুখ।
অপর দিকে,স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লার সভাপতিত্বে প্রধান অতিথি-মমতাজ বেগম এম.পি। বিশেষ অতিথি-উপজেলা চেয়ারম্যান মো.মুশফিকুর রহমান হান্নান,ভাইস চেয়ারম্যান মো.রবিউল আলম উজ্জল,মোসা.শারমিন আক্তারের উপস্থিতিতে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী আব্দুল মাজেদ খান,আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ শোক দিবস উপলক্ষে দেশব্যাপী অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযাগীতায় সিংগাইর উপজেলা পর্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন-আন্তর্জাতিক কন্ঠশিল্পী,শিক্ষা ও দৃষ্টিদূত,সিংগাইর,হরিরামপুর ও দক্ষিন মানিকগঞ্জের উন্নয়নের রূপকার মমতাজ বেগম এম.পি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *