কেরানীগঞ্জে আগানগর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে আগানাগর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকালে আগানগর এলাকায় গুলশান সিনেমা হলের সামনে দোয়া মাহফিল ও গনভোজের আয়োজন করা হয়। আগানগর ইউনিয়ন আ’লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগানগর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট জাকির আহমেদ,আ’লীগ নেতা মুঞ্জুর মোরশেদ অপু,দক্ষিন কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম,যুবলীগ নেতা শামীম হাসান রানা,শ্রমিক লীগ নেতা ফরিদ আহমেদ ও শরীফ উদ্দন প্রমুখ। পরে দরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *