কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। কেরানীগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন ও র্যালি বের করা হয়।
এ সময় দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম,কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন,কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার( ভূমি) আমেনা মারজান, কেরানীগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেদুরা আলী শিমুল, সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, সদস্য ডাক্তার আলীনুর পলাশ,গোলাম হোসেন সোহেল, হাজী আবু বকর প্রমূখ।
