নবাবগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।
বুধবার ঢাকায় বিএনপির নৈরাজ্যের প্রতিবাদ তুলে বৃহস্তাপতিবার সন্ধ্যায় তারা এ বিক্ষোভ করেন।
মিছিলটি উপজেলা পার্টি কার্যালয় থেকে শুরু করে বাগমারা উচ্চ বিদ্যালয় ঘুরে কায়কোবাদ চত্তর প্রদক্ষিণ করে পার্টি কার্যালয় ফিরে আসে। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, আওয়ামী লীগ নেতা মীর আরিফ হোসেন, প্রবীর সাহা, জালাল উদ্দীন, আব্দুস সালাম, সহিদুল ইসলাম, শহর আলী, জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের শেখ সুজন বাবু,  সেলিম খান,  মো. পলাশ, দেলোয়ার ।
আয়োজন করেন, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রানা, নাহিদুল আলম নাদিম, তাসদিদ আহমেদ, নাহিদ সাজু, সৈয়দ আব্দুল্লাহ, সাজ্জাদ, তানজিল, রাহাত মাহমুদ, মীর তুষার, দীপ্ত দেওয়ান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *