আ. লীগ নেতাকে কুপিয়ে হ ত্যা

জেলা প্রতিনিধি:  ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও ইউপি সদস্য মোনায়েম হোসেনকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভায়না বাজারসংলগ্ন কালিশংকরপুরে এ ঘটনা ঘটে।

মোনায়েম হোসেন ভায়না ইউনিয়নের কালীশংকরপুর গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে। তিনি ভায়না ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কুষ্টিয়ার আব্দালপুরে খেলা দেখতে যান ইউপি সদস্য মোনায়েম হোসেন। পরে রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় ভায়না বাজার থেকে বাড়ি ফিরছিলেন তিনি।

পথে কালীশংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এসময় তাকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। এসময় তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সেখানে পৌঁছানোর পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *