সিদ্ধেশ্বরীতে গভীর রাতে সড়কে মৃত অবস্থায় উদ্ধার হওয়া স্টামফোর্ড ইউনিভার্সিটির ছাত্রী রুবাইয়াত শারমিনের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। লাশ উদ্ধারের পর পেরিয়ে গেছে ছয়…
আরও দেখুন রুম্পার মৃত্যুর কূলকিনারা করতে পারছে না পুলিশCategory: জাতীয়
গত বছরের ন্যায় এবারও বিশ্বের ১ শ ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা
ক্ষমতাধর এক শ নারীর তালিকা গত বৃহস্পতিবার প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ফোর্বস সাময়িকী। এ বছরেও তালিকায় আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে বিশ্বের ২৯ তম ক্ষমতাধর নারী তিনি। তালিকাটিতে টানা নবমবারের মতো শীর্ষে রয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল।
শেখ হাসিনা গত বছরের তালিকায় ছিলেন ২৬ তম। সেই হিসাবে এবার তিন ধাপ পিছিয়েছেন তিনি। ২০১৭ সালে তাঁর অবস্থান ছিল ৩০ তম।
ব্যবসা, মানবসেবা, গণমাধ্যম ও রাজনীতিতে যেসব নারী নেতৃস্থানীয় ভূমিকা রেখেছেন, সেসব কীর্তিময়ীকে নিয়ে তৈরি করা হয়েছে এই তালিকা। ক্ষমতাধর এই শত নারীর তালিকা প্রসঙ্গে ফোর্বস-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ময়রা ফোর্বস বলেছেন, এ বছর বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী নারীদের তালিকায় যাঁরা স্থান পেয়েছেন, তাঁরা একেকজন উদ্ভাবক ও অন্যদের জন্য অনুপ্রেরণাদায়ী। তাঁরা প্রচলিত ক্ষমতাকাঠামোকে পুনরায় সংজ্ঞায়িত করতে বিশ্বমঞ্চে নেতৃত্ব দিয়ে চলেছেন।
ফোর্বস-এর প্রতিবেদনে শেখ হাসিনা সম্পর্কে বলা হয়েছে, তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। তিনি টানা তৃতীয়বার এবং সব মিলিয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। দেশে দৃঢ়ভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। বিনম্র শ্রদ্ধায় জাতি আজ শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের রাজাকার আল-বদর, আল-শামস বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।
বাজার থেকে হাকিমপুরী জর্দা তুলে নেয়ার নির্দেশ
বাংলাদেশের জনপ্রিয় হাকিমপুরী জর্দা বাজার থেকে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য আদালত। সোমবার (৯ ডিসেম্বর) এই জর্দা বাজার থেকে তুলতে উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। এর আগে দুপুরে নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান বিশুদ্ধ খাদ্য আদালতে মালিকের বিরুদ্ধে মামলা করে।
আরও দেখুন বাজার থেকে হাকিমপুরী জর্দা তুলে নেয়ার নির্দেশআলোর পথ দেখিয়েছিলেন বেগম রোকেয়া, সেই পথে হাঁটছে আ’লীগ
অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া নারীর উন্নতি সম্ভব নয় বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘নারীর অর্থনৈতিক স্বাধীনতা গুরুত্বপূর্ণ। অন্ধকার জগত থেকে নারীদের আলোর পথ দেখিয়েছিলেন বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন।’ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ সোমবার (৯ ডিসেম্বর) ‘বেগম রোকেয়া পদক-২০১৯’ প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন,
আরও দেখুন আলোর পথ দেখিয়েছিলেন বেগম রোকেয়া, সেই পথে হাঁটছে আ’লীগ‘অবৈধ সম্পদ অর্জনকারীদের সুখে থাকতে দেবে না দুদক’
দুর্নীতি দমন কমিশন (দুদক) জনগণের অর্থ আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জনকারীদের সুখে থাকতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকালে দুদক আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী শেষে তিনি এ কথা বলেন।
আরও দেখুন ‘অবৈধ সম্পদ অর্জনকারীদের সুখে থাকতে দেবে না দুদক’পেট্রোবাংলা ভবনে আগুন
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পেট্রোবাংলার অফিসে ১৫তলা ভবনের ১৪তলায় আগুন লেগে গেছে। কি করে আগুন লাগল সেই বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে বর্তমানে।
আরও দেখুন পেট্রোবাংলা ভবনে আগুন২০১৯ সালে পৃথিবী থেকে বিদায় নিলেন যারা
সমাপ্তির দিকে ২০১৯ সাল। তবে এ বছরেই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছেন বাংলাদেশের অনেক রাজনীতিবিদ। দেশ গড়ার পেছনে যাদের অনেক অবদান ছিল।
আরও দেখুন ২০১৯ সালে পৃথিবী থেকে বিদায় নিলেন যারাহলি আর্টিজানে হামলা মামলার রায় আজ
গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলা মামলার রায় আজ। গত ১৭ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়। এরপর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান রায় ঘোষণার এদিন ধার্য করেন।
আরও দেখুন হলি আর্টিজানে হামলা মামলার রায় আজজিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা-খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আজ
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা জামিনের আবেদনের ওপর আজ সোমবার আপিল বিভাগে শুনানি হবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের আজকের কার্যতালিকার ২৮ নম্বরে রয়েছে খালেদা জিয়ার জামিন আবেদন।
আরও দেখুন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা-খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আজ