দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় আসন্ন কুসুমহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওর্য়াডের মেম্বার পদপ্রার্থী শহিদুল ইসলাম মোল্লার নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার সুন্দরীপাড়া এলাকায় আমজাদ মোল্লার সভাপতিত্বে তার নিজ বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় শহিদুল ইসলাম বলেন, আমি কোন নেতা হতে আসি নি। আমি এসেছি আপনাদের সেবা করার জন্য। সুখে দুঃখে সব সময় আপনাদের পাশে থাকার জন্য। আপনারা যদি আমাকে সুযোগ করে দেন তাহলে আমি আপনাদের উন্নয়নে কাজ করবো।
উঠান বৈঠকে বক্তারা বলেন, শহিদুল একজন যোগ্য প্রার্থী। আমরা সকলে মিলে তাকে জয়ী করলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবে বলে আমরা আশাবাদি। আপনারা সকলে শহিদুলকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
এ সময় দোহার উপজেলা মহিলা দল নেত্রী মিনু আক্তার ও উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য সিরাজুল ইসলাম শরিফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী শরিফ, দোহার উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি মাহমুদা আক্তার রুবিনা, দোহার পৌরসভা মহিলা দল নেত্রী জিয়াসমিন আক্তার, সুন্দরীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম হারেজ, সালাম মোল্লা, জাহাঙ্গীর মিস্ত্রী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
