নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পেট্রোবাংলার অফিসে ১৫তলা ভবনের ১৪তলায় আগুন লেগে গেছে। কি করে আগুন লাগল সেই বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে বর্তমানে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন। তিনি নববাংলাকে জানান, সকাল নয়টা ২৫মিনিটে ভবনটির ১৪তলায় আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।
কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তিনি তা জানাতে পারেননি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও জানা যায়নি। আগুনে নিয়ন্ত্রণে আসার পর আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।
