বানারীপাড়ায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুরের একটি বাড়ি থেকে দুই পুরুষ ও এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে এ মরদেহগুলো উদ্ধার করা হয় বলে নববাংলাকে জানিয়েছেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ। জাফর আহম্মেদ বলেন, সকালে সলিয়াবাকপুরের হাওলাদার বা‌ড়ি এলাকার আব্দুর রবের বাড়ি থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিরা হ‌লেন- ভবন মা‌লিক আব্দুর র‌বের মা ম‌রিয়ম বেগম (৭০), মে‌জ বো‌ন মমতাজ বেগ‌মের স্বামী অবসরপ্রাপ্ত শিক্ষক শ‌ফিকুল আলম (৬০) ও খালা‌তো ভাই মো. ইউসুফ (২২)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *