দুবাইয়ে নয়াবাড়ি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী লাভলু মোল্লার নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:   আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আল মামুন লাভলু মোল্লার নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আমাজন এলাকায় বসবাসরত নয়াবাড়ি ইউনিয়নের প্রবাসীদের উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। প্রবাসী ফয়সাল হিরুন মোল্লা ও কিরুন মোল্লা এ আয়োজন করেন।

বৈঠকে উপস্থিত প্রবাসীরা বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে অবদান রাখার প্রত্যাশা নিয়েই তারা প্রবাসে রয়েছেন। আসন্ন নির্বাচনে তারা একজন সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের মতে, আল মামুন লাভলু মোল্লা একজন ভালো মানুষ ও সৎ-যোগ্য প্রার্থী। তাই তার প্রতি সমর্থন ও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আল মামুন লাভলু মোল্লার নির্বাচনী উঠান বৈঠকটি মিজান মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে নয়াবাড়ি ইউনিয়নের সম্মানিত প্রবাসীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *