মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট গাইনি বিভাগের এক নারী চিকিৎকের দেহে করোনা শনাক্ত হয়েছে। সোমবার(২৭ই এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন ডা.আনোয়ারুল আমিন আকন্দ নববাংলাাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা.সেকেন্দার আলী মোল্লাহ জানান, কয়েকদিন আগে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই এক এক করে সবাইকে পরীক্ষার জন্য নমুনা সাভারে পাঠানো হলে সবার ক্ষেত্রে নেগেটিভ আসলেও এই নারী চিকিৎসকের ক্ষেত্রে রিপোর্ট আসে পজিটিভ। আক্রান্ত ওই নারী চিকিৎসকের বাড়ি ঢাকার সাভারে। তিনি ২৫ এপ্রিল শেষ অফিস করেন। ডা.সেকেন্দার আরো বলেন,দুই চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এখন আমরা আতঙ্কের মধ্য থেকে হাসপাতালে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি।
