কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে দুই পরিবারের তিন শিশুসহ ছয়জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ জনে। নতুন আক্রান্ত এ ছয়জনের মধে তিনজন একই পরিবারের ।তাদের বাড়ি হচ্ছে শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া এলাকায়। তাদের একজনের বয়স ৫৫ বছর। অন্য দুইজনের বয়স হচ্ছে ২১বছর ও ১১ বছর। একই পরিবারের দুই শিশুর বাড়ি আগানগর ইউনিয়নের ইস্পাহানী গ্রামে। তাদের একজনের বয়স ৪ বছর এবং আরেকজনের বয়স ৫বছর। অপরদিকে বাকী একজনের বাড়ি জিনজিরা ইউনিয়নের বড় কুশিয়ারবাগ এলাকায়। তার বয়স ৩১বছর। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন আজ সোমবার(২৭এপ্রিল) রাত আটটায় এতথ্যটি নিশ্চিত করেছেন।
