ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার ত্রাণ বিতরণ

মো.কামাল হোসেন : শনিবার (১৮ই এপ্রিল) সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকার দোহার থানা শাখার উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ইসলামী আন্দোলনের মুহতারাম আমীর হযরত পীর সাহেব চরমোনাই’র নির্দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার উদ্যোগে বিপদগ্রস্ত ও অসহায়দের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের শিকদার, সেক্রেটারী মো. সুলাইমান বেপারী, জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব হাফেজ রুহুল আমিন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক ডা. হাফিজুল ইসলাম, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা যুবায়ের আহমাদ সাকী, অর্থ সম্পাদক মাওলানা আনোয়ার হুসাইন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দোহার থানা শাখার সভাপতি মাওলানা আব্দুল গফফার আল ফরিদী, অর্থ সম্পাদক, হাফেজ মাওলানা ওমর ফারুক ইসলামী যুব আন্দোলন দোহার থানা শাখার সভাপতি মুফতি আলমাস হুসাইন প্রমূখ।

ত্রাণসামগ্রী বিতরণ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সেক্রেটারি মৌলভী সুলাইমান বেপারী বলেন, ‘আমরা অসহায়দের ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌছে দিয়েছি। আমাদের সাধ্যমত আমরা ত্রাণসামগ্রী দিয়েছি।আমাদের ত্রাণসামগ্রী বিতরণ কাজ অব্যাহত রাখব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *