দোহারে সরকারি ও সালমান এফ রহমানের ত্রাণ বিতরণ

ইমরান খান রাজ : করোনাভাইরাসের দুর্যোগের মুহূর্তে মানবতার কল্যাণে ঢাকার দোহারে ত্রাণ বিতরণ করেন ঢাকা-১ আসনের এমপি ও মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার নারিশা ইউনিয়ন পরিষদ ও মেঘুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অত্র এলাকার দুইশত জন সাধারণ মানুষ এবং ২০ জন তাঁতি শ্রমিকের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও ফজলুর রহমান ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, নারিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ঢাকা জেলা যুবলীগ সভাপতি মো. সালাহউদ্দিন দরানী, নারিশা ইউপি সদস্য মো. আলী, সূর্য বেগম, মো. ডিপ্টি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *