ইমরান খান রাজ : চলমান করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতির শিকার হয়ে যারা অনাহারে বা অর্ধাহারে দিন কাটাচ্ছে সেইসব নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ প্রদান করে ঢাকার দোহার উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাতভিটা মানব কল্যাণ সংঘ’।
ত্রাণ ক্রয়ের ক্ষেত্রে আর্থিক অনুদান প্রদান করেন সাতভিটা এলাকার সন্তান, সৌদিআরব প্রবাসী মো. সালাউদ্দিন খান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে দোহার উপজেলার সাতভিটা গ্রামের ২০টি দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ প্রদান করা হয়। রাতের আধারে সংগঠনের সদস্যরা প্রত্যেকের বাড়িতে গিয়ে ত্রাণের প্যাকেট পৌঁছে দেয়। দরিদ্র মানুষের জন্য এই সামাজিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান সংগঠনটির সভাপতি।
