দোহারে হুমায়ুন ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস বিস্তার মোকাবেলায় লকডাউনে খেটে খাওয়া মানুষেরা কর্মহীন হয়ে মানবেতর দিন কাটাচ্ছে এবং রয়েছে খাদ্য সংকটে। সেই সংকট দূর করতে নিজ এলাকার দরিদ্র মানুষের মাঝে খাদ্য উপকরণ বিতরণ করেছেন হুমায়ুন ফাউন্ডেশন।

বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার ইকরাশী, আউলিয়াবাদসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের মাঝে অন্তত ৫০০ প্যাকেট খাদ্য উপকরণ বিতরণ করেন হুমায়ুন ফাউন্ডেশনের প্রধান হুমায়ুন খান। হুমাইয়ুন খানঁ তার নিজ বাড়ি থেকে সহায়তা প্রদানের পাশাপাশি কিছু কিছু মানুষের ঘরে ঘরে তিনি খাদ্য উপকরণ পৌঁছে দেন।

হুমায়ুন খান জানান, করোনার এই ভয়াবহ সংকটময় মুহুর্ত চলাকালীন নিজ এলাকার দরিদ্র মানুষের পাশে থাকবেন তিনি। আবার কিছুদিন পর দ্বিতীয় ধাপে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *