মো. নাজমুল হোসেন : যে কোনো বিপদে ধনিরা গরীবের পাশে দাড়ান এটা চিরতায়িত সত্য। তবে নিজের সখের জিনিস বিক্রি করে অন্যকে সাহায্য করা, এধরনের ঘটনা কিন্তু কমই ঘটে। এমনি একটি ঘটনা ঘটেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নে। নিজের সখের মোটর সাইকেলটি বিক্রি করে হরিসকুল এলাকার হত দরিদ্রদের পাশে দাড়িয়েছেন মো. মিজান নামে এক যুবলীগ নেতা। মিজান যন্ত্রাইল ইউনিয়নের যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ।
এব্যাপারে যুবলীগ নেতা মিজান নববাংলাকে জানান, আমি বিভিন্ন সময় আমার সামর্থ অনুযায়ী গরীবদের সাহায্য করে থাকি। সাম্প্রতিক করোনা ভাইরাসকে কেন্দ্র করে অনেকেই কাজে যেতে পারছে না। ফলে না খেয়ে দিন পার করছেন হত দরিদ্ররা।
তাই তাদের মুখে সামান্য হাসি ফুটাতে নিজের সখের মোটর সাইকেলটি বিক্রি করে তাদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। তিনি জানান, বন্ধুদের সাথে নিয়ে গত দুই দিন ধরে নিজ এলাকাসহ পার্শ্ববর্তী হতদরিদ্র ও দিন মজুরদের বাড়ি বাড়ি গিয়ে ৪০টি পরিবারকে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি। তারা সকলেই আমার মাথায় হাত রেখে দোয়া করেছেন।
এসময় তার শুভাকাঙ্খী হিসেবে উপস্থিত ছিলেন, তমাল, বিমান, আকাশ, রাসেদুল, মিলন, বাদল, নাহিদ, সঞ্জয় প্রমুখ।
