নিজস্ব প্রতিবেদকঃ প্রশাসনের কঠোর ও নানামুখী পদক্ষেপের মধ্যেও অনেকেই মানছেন না সরকারি নির্দেশনা। ঘরে থাকার নির্দেশ থাকলেও অনেকেই বিনা কারণে বাইরে ঘোরাফেরা ও আড্ডায় মগ্ধ হন। তবে জনসমাগম রোধ ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার কাজটি অব্যাহত রেখেছে প্রশাসন। ঢাকার দোহার উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করায় ৮ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় উপজেলার পালামগঞ্জ ও কাঁচারীঘাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসমাগম না করার জন্য সরকারি নির্দেশনা রয়েছে। এ কারণে সামাজিক দূরত্ব বজায় রাখা ও জনসমাগম বন্ধের জন্য উপজেলা প্রশাসন সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকানপাট বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্ত সেই নির্দেশনা উপেক্ষা করে দোকানপাট খোলা রাখায় ঐ ৮ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং, ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
