জেলা প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্প্রতি প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা,সম্মাননা প্রদান এবং কেক কাটার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (EUB)- এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্র অনুদান বোর্ডের সদস্য সাবরিনা বিনতে আহম্মেদ ।
বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল-মামুন ও সরকারি মুকসুদপুর কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মাহাবুব হাসান বাবর।
মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি এ.কে.এম. সোহরাব উন-নূর ছিরু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দীন (এস.জে.) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মণ্ডল, কাশবন এর সম্পাদক কবি মো. মিন্টু হক, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইন এবং পৌর ছাত্রদলের সভাপতি মো. আশিক মুন্সীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রধান অতিথি সাবরিনা বিনতে আহম্মেদ এবং প্রধান আলোচক উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা সভা শেষে উৎসবমুখর পরিবেশে প্রায় ১০ পাউন্ড ওজনের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
