সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়নের অসহায় দু:স্থ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(৩০ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে দূর্যোগ ও ত্রান ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের বরাদ্দকৃত এ খাদ্য সামগ্রী অসহায় পরিবারের মাঝে তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহি অফিসার খায়রুন্নাহার,সহকারি কমিশনার(ভূমি) মো.হাবেল উদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.শাহীন হোসেন,পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.ইব্রাহিম হোসেন,সদর ইউপি চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ,মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.আলাউদ্দিন,সাবেক পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো.বাবুল হোসেন প্রমুখ।
সুবিধাভোগীরা,শুকনা খাবার পেয়ে উপকৃত হয়েছেন বলে জানান তারা।
