সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মো.রকিবুল হাসান বিশ্বাস সিংগাইর(মানিকগঞ্জ)থেকে : মানিকগঞ্জের সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই ) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আইনশৃংখলা বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো.হাবেল উদ্দিন,সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম,মানিকগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি সিংগাইর উপজেলার ডিজিএম মো.গোলাম রাব্বানী,সিংগাইর সদর ইউপি চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.আলাউদ্দিন,সাবেক উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো.সফিউদ্দিন,সাবেক পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো.বাবুল হোসেন,আনসার ভিডিপির ইনচার্জ সুশান্ত মোদক,পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.ইব্রাহিম হোসেন,জেলা  খেলাফত মজলিসের সহ-সভাপতি মো.আশরাফ আলী,সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবু বক্কর ছিদ্দিক,ও সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মো.রকিবুল হাসান বিশ্বাস প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা,ইউনিয়ন পরিষদের প্রশাসক,রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষকগণ ও গনমাধ্যমকর্মীসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মাসিক এ আইনশৃঙ্খলা সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি, কিশোর অপরাধ, সড়ক নিরাপত্তা, অবৈধ দখল, পরিবেশ সংরক্ষণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষায় সকল সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। পরিশেষে সভার সভাপতি উপজেলা নির্বাহি অফিসার খায়রুন্নাহারের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *