নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাস প্রতিরোধে ঢাকার দোহার উপজেলার বাজারে বাজারে চলছে প্রশাসনের নিরলস অভিযান। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বুধবার (১ এপ্রিল) সকাল থেকে দোহার উপজেলা প্রশাসন, দোহার থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়। সকাল থেকে উপজেলার জয়পাড়া বাজার,দোহার বাজার,হলের বাজার,মেঘুলা বাজার ও নারিশা বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সচেতন করেন এবং মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র ও সেনাবাহিনীর মেজর রাসাদ। এসময় আরও উপস্থিত ছিলেন দোহার থানার এসআই মো.শরিফ। অভিযান চলাকালীন সময়ে সরকারি বিধি নিষেধ অমান্য করায় ৬ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে তিন হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার রিবা ও সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা সাংবাদিকদের জানান, করোনা ভাইরাস প্রতিরোধে নিয়মিত দোহারের বিভিন্ন স্থানে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।পার্শ্ববর্তী উপজেলা নবাবগঞ্জে এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রামন পাওয়ায় দোহারে বিশেষ শতর্কতা জারি করা হয়েছে। সাধারণ জনগণ সচেতন না হলে শুধু প্রশাসনের একার পক্ষে করোনা প্রতিরোধ সম্ভব নয়। সকলকে আতঙ্কিত না হয়ে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
