মো. রকিবুর হাসান বিশ্বাস (মানিকগঞ্জ) : যেখানে সারাদেশে করোনা ভাইরাস মোকাবেলায় অঘষিত লকডাউন চলছে। সেই সুযোগ নিয়ে ইটভাটার মালিকরা অবৈধভাবে ভেক্যু দিয়ে মাটি কাটছে দেদারছে। এ সংবাদ পেয়ে বুধবার (১লা এপ্রিল) বিকেলে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালতলা গোবিন্ধল এলাকায় অভিযান চালিয়ে মো. আছমান বেপারীর পুকুর থেকে ২টি বেকুর ড্রাইভারকে আটক করে উপজেলা কার্যালয় নিয়ে আসে।
আটককৃতরা হলো- উপজেলার গোবিন্ধল গ্রামের মো. দুলাল হোসেনের পুত্র মো. শহিদুল ইসলাম (১৮) ও মো. বরকত আলীর পুত্র মো. ইয়াকুব (২২)। এ সময় অভিযান পরিচালনা করেন- উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুনা লায়লা ও সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোবিন্দল উত্তর জৈল্যা এলাকা থেকে মেসার্স এম.আর.এম ইটভাটায় অবৈধভাবে এলাকার ক্ষতি করে মাটি কেটে নেয়ার সময় হাতে নাতে বেকু ড্রাইভারকে আটক করে উপজেলা প্রশাসন। সন্ধ্যার পর এম.আর.এম ইটভাটার মালিক মো. মোয়াজ্জেমকে ইউএনওর কার্যালয় ভ্রাম্যমাণ আদালতে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করে আটককৃত ড্রাইভারদের ছেড়ে দেওয়া হয়।
