কাজী জোবায়ের আহমেদ : করোনা ভাইরাসের সংক্রমন রোধে সারা দেশে চলছে বিশেষ শতর্কতা। প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছে না ঘর থেকে। এমন পরিস্থিতিতে জীবিকা নির্বাহ করতে বিপাকে পরেছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। তাদের পাশে দাড়াতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে হতদরিদ্রদের ঘরে খাদ্যসামগ্রী পৌছে দিতে বাড়িতে বাড়িতে ছুটে চলেছে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ।
রোববার (২৯ মার্চ) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তার নিজ গ্রাম উপজেলার ফুলতলা ও মুকসুদপুর এলাকায় প্রায় তিন শতাধিক হত দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, চিরা, মুড়িসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী পৌছে দেন তিনি।
গিয়াস উদ্দিন সোহাগ বলেন, দেশের সকল ক্লান্তিলগ্নে ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে ছিলো এখনো আছে। বর্তমানে করোনা পরিস্থিতিতে যতদিন মানুষ স্বাভাবিক কর্মজীবনে ফিরে না আসতে পারবে ততদিন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগ তাদের পাশে থাকবে। ঢাকা জেলার আওতাভূক্ত সকল উপজেলায় আমরা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেব। পাশাপাশি সবাই যদি ব্যক্তিগত উদ্যোগে নিজের এলাকার মানুষের পাশে দাড়ায় তাহলে খেটে খাওয়া মানুষের কিছুটা হলেও কষ্ট আমরা দূর করতে পারবো।
