স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির জন্য উপজেলা প্রশাসনের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩০মার্চ) দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সেনানিবাস সদর দপ্তর ৯ আর্টিলারি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, লে. কর্নেল আরিফ আহমেদ চিশতী, মেজর মাশকুর, মেজর মুরাদ, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও কেরানীগঞ্জ সার্কেল রামানন্দ সরকার, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভিন তিন্নি, কেরানীগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন, কেরানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম ও কেরানীগঞ্জ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা প্রমুখ।
করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে জনসচেতনামুলক বিভিন্ন পরামর্শ জনগণের মধ্যে কিভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী সভায় উপস্থিত সকল কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন।
