নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জে কোভিড-১৯ ভাইরাস থেকে সুরক্ষা রাখতে সরকারের নির্দেশনায় বন্ধ রয়েছে সকল প্রকার কাজ কর্ম। এতে সবচেয়ে কষ্টে জীবন যাপন করছেন দিন মজুর পরিবার। এছাড়া এ উপজেলায় সরকারের সহায়তা এখনো তেমন ভাবে পৌছেনি। তাই নিজ উদ্যোগে নিজস্ব অর্থায়নে ৫০ জন হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ টকা প্রদান করেছেন মাধবপুর গ্রামের উদ্যোমী সমাজ সেবক মো. মাহফুজুর রহমান তুষার। আজ সোমবার (৩০ মার্চ) তার নিজ বাড়ি থেকে এসব খাদ্য সামগ্রী ও নগদ টাকা প্রদান করেন তিনি। এর মধ্যে ২৫টি পরিবারকে নগদ টাকা এবং ২৫টি পরিবার খাদ্য সামগ্রী দেওয়া হয়।

এসময় তুষার বলেন, সারা বিশ্ব আজ মহা বিপদের সম্মক্ষীন। অনেক সমাজ সেবকই মাস্ক আর হ্যান্ড গ্লাভস দিচ্ছেন। কিন্তু আমি এসব দিচ্ছি না। আমি মনে করি ব্যবহৃত গামছা দিয়েও মুখ বাধা যায় কিন্তু আপনি পেট বাধবেন কি করে। আমি চাই আমার এই সামান্য খাদ্য সামগ্রী খেয়ে কিছু পরিবার অন্তত কিছুদিন অনাহার থেকে মুক্তি পাবে। এসময় তুষার সমাজের ধনী লোকদের দরিদ্র মানুষের পাশে এসে দাড়ানোর আহব্বান জানান।
এসময় তার শুভাকাঙ্ক্ষী হিসেবে উপস্থিত ছিলেন, সজল, মামুন, সেতু, রোকন, বিপু, রবিন, হামিম, শাওনসহ আরও অনেকে।
