মো. রকিবুল হাসান বিশ্বাস (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মধ্যচারিগ্রাম অগ্রগামী যুব সংঘের উদ্যোগে ৪২টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৩০ই মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে অগ্রগামী যুব সংঘের নিজ কার্যালয়ে মধ্যচারিগ্রাম অগ্রগামী যুব সংঘের নিজ অর্থায়নে করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রত্যেককে ৩০ কেজি চাউল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াচ, ১কেজি ডাল, ১কেজি তৈল, ২টি সাবান প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন- চারিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাজেদুল আলম স্বাধীন, ইউনিয়ন পরিষদ সদস্য মো. আব্দুল মালেক মিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন, সদস্যদের মধ্যে মো. খলিলুর রহমান, মো. মাসুদ রানা, মো. বিপ্লব হোসেন, মো. সেলিম জাবেদ শিবলু, মো. আব্বাছ উদ্দিন প্রমুখ।
চাল পেয়ে দরিদ্র ফাতেমা বেগম বলেন-আমার রোজগারের কেউ নাই এ সময় যুবকরা চাল দিছে আমি খুব খুশি হয়েছি। যাতে সামনে আমাদের যে কোন বিপদ-আপদে সাহায্যে করতে পারে সেই দোয়া আল্লাহর কাছে করি।
অগ্রগামী যুব সংঘের সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জম হোসেন বলেন- দেশের করোনা পরিস্থিতি মোকাবেলায় যুব সংগঠনের পক্ষ থেকে আমার এলাকার কিছু গরীব দু:খীদের সামান্যতম কিছু খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করতে পেরে ভাল লাগছে। দেশের বিত্তশালীরা যদি এই মুহূর্তে এগিয়ে আসতো তাহলে দেশের দু:স্থদের অনেক সহায়ক হতো। তাই আমরা সবাইকে এগিয়ে আশার আহবান করছি।
