শ্রীনগরে ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ শেষে প্রতিপক্ষের হামলায় আহত-৩

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে জোড় পুর্বক জমি দখলের প্রতিবাদে ভূমিদস্যু,দখলবাজ ও মামলাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে।

সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার পাইলভোগ এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এ বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করে। এ ঘটনায় মজিবর মীরবল বাদী হয়ে আজাহারকে প্রধান বিবাদী করে ১৩ জনের একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার পাইলভোগ মৌজার এসএ ১/১ খতিয়ানভুক্ত ২১৩ দাগের ৭৬ শতাংশ নাল জমি মৃত শুকুর আলী মীরবল সরকার কাছ থেকে বন্দোবস্ত মুলে মালিক হয়ে ভাতিজা আনোয়ার মীরবলকে হেবামুলে দান করেন। পরবর্তীতে পাইলভোগ গ্রামের আজাহার ও তার ছেলে মাহাবুবসহ বিদ্যুৎ, জাহাঙ্গীর আলম সানী, রাসেল মল্লিক,দ্বীন ইসলাম ও জুয়েলগং বিভিন্ন সময়ে ঐ সম্পত্তি জোড়পুর্বক দখলে নেয়ার চেষ্টা করলে বিজ্ঞ দেওয়ানী আদালতে মামলা করেন আনোয়ার মীরবল। বিজ্ঞ আদালত নালিশী সম্পত্তি বাদী পক্ষের প্রতি রায় ডিগ্রি দেয়ার পরেও আজাহারগং ঐ সম্পত্তি পুনরায় দখলের চেষ্টা করেন। এই নিয়ে সোমবার বেলা ১১ টার দিকে এলাকাবাসী ভুসিদস্যু, মামলাবাজ আজাহারগংদের বিরুদ্ধে শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে প্রতিপক্ষ আজাহারগংয়ের নেতৃত্বে মানববন্ধনকারীদের উপর অতর্কিত হামলা চালায়। এতে জমির মালিক আনোয়ার মীরবলের ছেলে শ্যামলসহ লাবিব ও নিজাম মৃধা গুরুত্বর আহত হয়।

এব্যাপারে হাজী আব্দুল লতিফ বলেন, আমাদের গ্রামে সরকারী মাঠ নিয়ে পাশ্ববর্তী নওপাড়া গ্রামের লোকজন মানববন্ধন করছে শুনে আমি ও আমার ভাই আজাহার শ্রীনগর থেকে নোয়াগাড়ী যোগে ঘটনাস্থলে পৌছার সঙ্গে সঙ্গে মানববন্ধনকারীরা অর্তকিত হামলা চালিয়ে আমাদের উপর হামলা চালিয়ে আমাদেরকে আহত করে।

শ্রীনগর থানার এসআই রিপন বলেন, এঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *