মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে প্রতিপক্ষের গুলিতে নিহত এক,গুরুতর আহত একজন

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী( মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দির চরডুমুরিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে আরিফ মীর নামে একজন নিহত হয়েছে।
এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় ইমরান খাঁকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

আরিফ মোল্লার স্বজনরা জানান,সোমবার ভোর পাঁচটার দিকে প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালিয়ে নিহত ও আহতের ঘটনা ঘটিয়েছে।

তারা জানান,প্রতিপক্ষ জাহাঙ্গীর ও ইউসুফের নেতৃত্বে এ হত্যা কান্ড ঘটিয়েছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ফিরোজ কবীর বলেন, সংঘর্ষের ঘটনা কোন রাজনৈতিক ঘটনা নয়। এটা মোল্লাকান্দির চিরাচরিত ঘটনা। প্রতিপক্ষকে ঘায়েল করতে এই ঘটনা ঘটানো হয় বলে তিনি জানান।

মুন্সীগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল আমিন জানান,সকাল পৌণে ৮টার দিকে আরিফ মীর ও ইমারান খাঁকে হাসপাতালে আনা হয়। আরিফ মীরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় বলে জানান তিনি। আর ইমরান খাঁর উরুতে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এই ঘটনায় মোল্লাকান্দিতে পুলিশি অভিযান চলছে বলে জানান এএসপি ফিরোজ কবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *