টঙ্গিবাড়ী প্রতিনিধি : মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার মামলা চলমান থাকার পরও জোর করে বিভিন্ন জাতের আম গাছ কর্তন করার অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় বৃদ্ধ ইউনুছ শেখ (৭৫) বাদী হয়ে আবুল বাসার মোল্লা সহ অজ্ঞত ৩/৪ জনকে আসামী করে টঙ্গিবাড়ী থানায় একটি অভিযোগ করেন। মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া গ্রামে মৃত তমিজদ্দিন শেখের ছেলে ইউনুছ শেখ পৌত্রিক সূত্রে কামারখাড়া মৌজার এস এ ৭৭৯, আর এস ৮০৯ দাগের ৭ শতাংশ সম্পত্তি প্রায় ৬০ বছর ধরে ভোগ দখল করে আছে । ওই সম্পত্তি একই এলাকার মৃত সুভন মোল্লার ছেলে আবুল বাসার মোল্লা জোর করে মুন্সীগঞ্জ আদালতে দেওয়ানী মামলা যাহার নং- ১৩৩/২৪ থাকার পরও দখল করার জন্য ২০ শে সেপ্টেম্বর বিভিন্ন জাতের ৫টি বড় আম গাছ কর্তন করে ।
ইউনুছ শেখ বলেন, আমি বিষয়টি জানতে চাইলে আবুল বাসার মোল্লা সহ অজ্ঞাত ৩/৪ জন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণ নাশের হুমকি দেয় । আমি বৃদ্ধ মানুষ আমার ছেলেরা কেউ বাড়ীতে থাকেনা, আমি নিরুপায় হয়ে বাড়ীতে চলে যাই । তারা প্রতিনিয়ত আমার বসত বাড়ীর সামনে এসে আমাদের গালিগালাজ করে, আমি তাদের ভয়ে বাড়ী থেকে বাহির হতে পারিনা । আমি বিষয়টি টঙ্গিবাড়ী থানায় ও ইউনিয়ন পরিষদের অভিযোগ করি । উক্ত সম্পত্তি আমার নামে নামজারী করা । তারপরও তারা দখল করার জন্য পাঁয়তারা করে আসছে । টঙ্গিবাড়ী থানা এস আই মো: তারেক বলেন, আমি অভিযোগ পেয়েছি
