সিরাজদিখানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মুন্সীগঞ্জ সিরাজদিখানে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিসটি উদযাপন করা হয়েছে । ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিকেল ৫টায় রমনা রেস্তোরাঁয় বিএনপির প্রতিষ্ঠাতা, তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে দলের যাত্রা শুরু করেন। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সারে ১০ টায় উপজেলা বিএনপির কার্যালয় উপজেলা মোড় বাসস্ট্যান সংলগ্ন সমাবেশের আয়োজন করে। দীর্ঘ দেড় যুগ পর অনুকূল পরিবেশে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। পরে একটি র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে সিরাজদিখান উপজেলা চত্তরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শেষে তারা বৃক্ষরোপণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেন ।  সিরাজদিখান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান হাওলাদার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিেিলন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ। এ সময় বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক সদস্য দুলাল দাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, সিরাজদিখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নূর হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন চৌধুরী,মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক ছিদ্দিক মোল্লা,সিরাজদিখান উপজেলা যুবদল আহব্বায়ক মোঃ ইয়াছিন সুমন, সিরাজদিখান উপজেলা যুবদল সদস্য সচিব শাহাদাৎ শিকদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিজুল ইসলাম ভূইয়া সাধারণ সম্পাদক শেখ রাসেল প্রমুখ ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপি সভাপতি শেখ আব্দুল্লাহ বলেন, বাংলাদেশের মাটিতে আর কোনো ষড়যন্ত্র হতে দেব না।

আগামী নির্বাচন হবে কেবল তারেক রহমানের নেতৃত্বেই। দীর্ঘ ১৭ বছর গণতন্ত্রের মুক্তির জন্য স্বাধীনতা রক্ষার জন্য তারেক রহমানের নেতৃত্ব বিএনপির সকল নেতাকর্মী আন্দোলন করে সফল হয়েছে। এখন অন্তবর্তী সরকারের মাধ্যমে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করে সম্প্রীতির ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা ভিন্ন পথে হাঁটছেন তাদের এখনো সময় আছে একত্রে সম্প্রীতির বিএনপি গড়ে তোলার। আমরা দলকে সুসংগঠিত করে জনগণের ভোটে বিজয়ী করার আহ্বান জানাই।
দিনব্যাপী এ কর্মসূচিতে উপজেলা বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দিলে পুরো উপজেলা মোড় স্লোগানে মুখর হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *