সিরাজদিখানে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও পথসভা করেছে উপজেলা বিএনপি।
বুধবার বিকেল ৪টায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলীর নেতৃত্বে সিরাজদিখান উপজেলার গোয়ালবাড়ী মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শিকদার মার্কেটের সামনে এসে এক পথসভায় মিলিত হন।
পথস়ভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিরাজ উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরণ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও
শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাঃ সম্পাদক দেলোয়ার হোসেন, সিরাজদিখান উপজেলার সাবেক সাঃ আওলাদ হোসেন মোল্লা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আজিজুল হক, রাহাতুল ইসলাম রিপন ভুইয়া।
এছাড়া উপস্থিত ছিলেন, বিএনপি নেতা খালেক শিকদার,শাহ আলম, যুবদলের মহিউদ্দিন হোসেন,ইকবাল হোসেন, মতিউর রহমান মতিন, শ্রমিকদলের নজরুল ইসলাম, বাদশা, পিয়ার আলীসহ সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *