এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ বিএনপি যদি রাস্ট্রিত ক্ষমতায় অধিষ্ঠিত হলে নারিদের প্রথম প্রাধান্য দেয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু । শনিবার বেলা সাড়ে ১১টায় শ্রীনগর উপজেলার ছনবাড়ী বাস স্টান্ডে মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মন্তব্য করেন তিনি।
মীর সরফত আলী সপু বলেন, বেগম খালেদা জিয়াই প্রথম দেশের নারীদের শিক্ষাব্যবস্থা ফ্রি করে বিদ্যালয়ে আসার সুযোগ সৃষ্টি করেছিলেন। নারীদের জন্য যে সুযোগ-সুবিধাগুলো আজ বিদ্যমান, তার মূল ভিত্তি স্থাপন করেছিলেন বেগম খালেদা জিয়া। তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে সর্বাগ্রে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করা হবে।
মুন্সীগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক শাহেদা মির্জা পাশু। কর্মশালায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
