লতা মন্ডল সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জ সিরাজদিখানে শহীদ জিয়াউর রহমান স্মৃতি হা-ডু-ডু টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বয়রাগাদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা উপভোগ করেন কয়েকশ ক্রীড়ানুরাগী।
বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব সরকারের সভাপতিত্বে ও বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জামাল হোসেন বিপ্লব এবং সাংগঠনিক সম্পাদক মনির হোসেন জুয়েল ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ। উদ্বোধক ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহব্বয়াক কমির সদস্য দুলাল দাস,সিরাজদিখান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদ মোঃ আতাউর রহমান হাওলাদার, সিরাজদিখান উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ,মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক সিদ্দি মোল্লা, সিরাজদিখান উপজেলা যুবদল সদস্য সচিব শাহাদাৎ শিকদার, বয়রাগাদী ইউনিয়ন ইচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সেন্টু মিয়া,সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিক শেখ,দেলোয়ার হোসেন,মনোয়ার মোর্শেদ মাসুম ,সিরাজুল ইসলাম শরীফ, আজিজুল ইসলাম, শেখ রাসেল, আমান উল্লাহ মুন্সী,জামাল শেখ,আবু সাঈদ, মনির হোসেন, মহসীন মাদবর,জাহিদ শেখ প্রমুখ।
টানটান উত্তেজনাপূর্ণ খেলা হয়। পরে খেলায় বিজয়ী মানিক মিয়া শারীক একাদশ মুন্সীগঞ্জকে সিংগারের ৫৬ ইঞ্চি স্মার্ট টিভি ও বিজিত শহীদ মোস্তাফা জামান সমুদ্র কাল একাদশ মধ্যপাড়াকে ২০ কেজি ওজনের একটি খাশী পুরস্কার হিসেবে তুলে দেন অতিথিরা। বয়রাগাদী ৬নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত টুর্নামেন্টের মোট ১২ টি দল অংশগ্রহণ করেছিল।
