করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির নির্দেশ-ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাস প্রতিরোধে সতর্ক থাকা ও সচেতনতা সৃষ্টির লক্ষে ঢাকা জেলা (দক্ষিণ) এর আওতাধীন সকল উপজেলা,থানা, পৌরসভা,কলেজ ইউনিয়ন ও ওয়ার্ড শাখা ছাত্রলীগের সকল কর্মীকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার (২০ মার্চ) ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ ও সাধারণ সম্পাদক এহসান আরাফ অনিকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ দেয়া হয়। এছাড়া নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্মকর্তাদের সাহায্য সহযোগিতা ও বিদেশ ফেরত ব্যক্তিদের সঠিক তথ্য উপজেলা প্রশাসনকে জানানোর নির্দেশ দেয়া হয়।
এবিষয়ে ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ জানান, দেশের মানুষের পাশে সবসময় ছাত্রলীগ ছিলো। করোনা ভাইরাস নিয়ে মানুষ আতঙ্কিত না হয়ে যাতে সচেতন থাকেন এবং বিদেশ ফেরত ব্যক্তিরা যাতে হোম কোয়ারেন্টাইনে থাকতে পারে এই বিষয়টি নিশ্চিত করতে ছাত্রলীগের কর্মীদের এই নির্দেশনা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *