নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার নবাবগঞ্জে নোভেল -১৯ করোনা ভাইরাস সচেনতায় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা সদর মুক্তি ক্লিনিকে ওষুধ বিপণন সংস্থা রেনেটা ফার্মা এর আয়োজন করেন। প্রফেসর ডা. সারোয়ার রমিজ সভায় সভাপতিত্ব করেন। সচেনতামূলক বক্তব্যে প্রফেসর ডা. রফিকুল ইসলাম জনসাধারণকে আতংকিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন। রেনেটা ফার্মার মেডিকেল অফিসার ডা. মো. রায়হানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রফেসর ডা. সুরাইয়া সুলতানা, প্রফেসর ডা. জসিম উদ্দীন মজুমদার, প্রফেসর ডা. আবিদ কামাল, প্রফেসর ডা. পরেশ চন্দ্র সরকার, মুক্তি ক্লিনিকের কর্মকর্তা আব্দুস সালাম ও ফয়েজ আল মামুন সহ দোহার ও নবাবগঞ্জ উপজেলার সংবাদকর্মী, স্বাস্থ্য কর্মীসহ বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
