মো, আব্দুল গনি, কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (মডেল) সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া ও কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল( দক্ষিণ) সহকারি কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে আজ রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে থেকে এই র্যালিটি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ মডেল থানা ভূমি অফিসের কানন গো মো. শহিদুল ইসলাম,নাজির রাজিব দত্ত, সার্ভেয়ার মো. আফজাল হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ভূমি অফিসের মিসকেস সহকারি মো. কামরুজ্জামান, শুভোঢ্যা ভূমি অফিসের ভূমি কর্মকর্তা মো. আলাউদ্দিন,সহকারী ভূমি কর্মকর্তা রনজিত বাবুসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
