দোহারে পদ্মায় নিখোঁজ গাজী নামে এক জেলে

ঢাকার দোহার উপজেলার মিনি কক্সবাজার নামে পরিচিত মৈনটঘাট এলাকায় পদ্মা নদীতে গাজী নামে এক জেলে নিখোঁজের ঘটনা ঘটেছে। রবিবার (২৫ মে) সকালে মৈনটঘাট এলাকায় পদ্মা নদীতে মাছ শিকারের সময় বজ্রপাতে এ ঘটনা ঘটে। এ সময় গাজীর সাথে থাকা আরেক জেলে আয়ুব সুস্থ আছে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খবর আসে নদীতে মাছ ধরার সময় বজ্্রপাতের আঘাতে পানিতে পরে জেলে গাজী নিখোঁজ হয়েছে। তাৎক্ষণিকভাবে নৌ-পুলিশের সহায়তায় আমরা পদ্মা নদীতে ঘটনাস্থলে পৌঁছাই। তারপর দোহার ফায়ার সার্ভিস ও ঢাকা থেকে ডুবুরি দল এসে এখনো উদ্ধার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাছ ধরার সময় দুই জেলে গাজী ও আয়ুব নৌকার দুই প্রান্তে বসা ছিলো। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত আঘাত করলে গাজী পানিতে পরে গেলে তাকে আর পাওয়া যায় না। নিখোঁজ জেলে গাজী ও আয়ুব সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে দোহারের পদ্মানদীতে মাছ শিকার করে মৈনটঘাটে বিক্রি করেন।

কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, খবর পাওয়ার পর নৌ-পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সাথে উদ্ধারে কাজ করে যাচ্ছে নৌ-পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *