শ্রীনগরে ভুমি মেলা অনুষ্ঠিত

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ “নিয়মতি ভুমি উন্নয়ন প্রদান করি নিজের জমি সুরক্ষা করি এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে ভুমি মেলা ২০২৫ উদ্ধাধনী ও জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা সহকারী ভুমি কার্যালয়ে ভুমি মেলার শুভ উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে উপজেলা চত্ত্বরে এসে শেষ। এর পর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার ভুমি গোলাম রাব্বানী সোহেল এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তাপাল,শিক্ষা কর্মকর্তা জাহেদা খাতুনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিকবৃন্দসহ সুশিল সমাজের ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *