দোহারে দক্ষিন শিমুলিয়া ব্রাদার্স ক্লাবের ক্রিকেট টুনামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:   ঢাকার দোহার উপজেলায় দক্ষিণ শিমুলিয়া ব্রাদার্স ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুনামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (১১ ফেব্রয়ারি ) বিকেলে উপজেলার মেঘুলা শেরে বাংলা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।  খেলায় উওর শিমুলিয়া সবুজ সংঘ বনাম পূর্ব সুতারপাড়া প্রভাতী সংঘ দল দুটি অংশগ্রহণ করে। পরে উওর শিমুলিয়া সবুজ সংঘ ১৩২ রানে টার্গেট দিলে ২৫ রানের ব্যবধানে পূর্ব সুতারপাড়া প্রভাতী সংঘকে হারিয়ে উওর শিমুলিয়া সবুজ সংঘ চ্যাম্পিয়ন হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আছির উদ্দিন খান বাচ্চু। খেলায় শোয়েব নাজমুল ও লিয়ন মাঝির তত্বাবধানে  গেষ্ট অব অনার ছিলেন ইন্জি:আওলাদ হোসেন বাচ্চু। বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা কামাল মোড়লের সভাপতিত্বে উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন, শাহিন মাঝি ও শাহাআলম মোড়ল।  খেলা শেষে আগত অতিথিরা খেলায় বিজয়ী দের মাঝে পুরস্কার হিসেবে ৩২” এলইডি টিভি ও রানার্স আপ দলকে ২১” এলইডি টিভি  পুরস্কার বিতরণ  করেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *