মো.কামাল হোসেন : ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার শূরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জয়পাড়ার আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা ডা.নুরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল মালেকের সঞ্চালনায় এ শূরা অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সভাপতি হাফেজ জয়নুল আবেদীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি শাহিন আহমেদ। শূরা অধিবেশনে পুনরয় ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা ডা.নুরুল ইসলাম, সেক্রেটারী নির্বাচিত হয়েছেন আ.মালেক। সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন হাফেজ রুহুল আমিন দেওয়ান । শূরা অধিবেশন শেষে নতুন দায়িত্বশীলদের শপথ পান করানো হয়।
