নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় মরহুম সালাউদ্দিন বেপারী স্মৃতি T-10 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৪ ফেব্রুয়ারী) নারিশা পশ্চিমচর যুব সমাজ ও মাহবুব বেপারীর উদ্যােগে নারিশা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় নারিশা টাইগারর্স বনাম নারিশা গ্লাডিয়েটর কিংস অংশগ্রহণ করে। পরে নারিশা টাইগারর্স ব্যাটিং করে ২০১ রানে টার্গেট দেয় বিপক্ষদল নারিশা গ্লাডিয়েটর কিংসকে। শেষে ১১২ রানের ব্যবধানে হারিয়ে নারিশা টাইগারর্স জয় লাভ করে।
নারিশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা ডা: আবুল কালামের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের শাহাদাৎ বেপারীর সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী সুলতানা আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম জীবন বেপারী,বিশিষ্ট সমাজ সেবক ও লেখক গবেষক বীর মুক্তিযোদ্বা ইব্রাহিম খলিল সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. দেলোয়ার খালাসী,বীর মুক্তিযোদ্বা মো. গিয়াস উদ্দিন ঘিনু, আব্দুল আলী মেম্বার,কবির মেম্বার,সূর্যবান মেম্বার, আজিজুর রহমান বেপারী, মুক্তার হোসেন খালাসী,। আরও উপস্থিত ছিলেন, কাজী নূর, আহমদ শিকদার, বাবু খালাসী, শাহীন শিকদার, শেখ মামুন, মাসুদ লাল, মোহাম্মদ আলী,শেখ মনির,নাজমুল,রাহাত,মিরাজ, জাকির হোসেন,সোলাইমান সহ আরও অনেকে।
