ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভা শাখার সভাপতি হাফেজ মিজান সেক্রেটারী মিরাজ

 মো.কামাল হোসেন : ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভা শাখার শূরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জয়পাড়ার আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভা শাখার সভাপতি হাফেজ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আমজাদ হোসেনের সঞ্চালনায়   শূরা অধিবেশন অনুষ্ঠিত হয়।

শূরা অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সভাপতি হাফেজ জয়নুল আবেদীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি শাহিন আহমেদ। শূরা অধিবেশনে পুনরয় ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন হাফেজ মিজানুর রহমান সেক্রেটারী নির্বাচিত হয়েছেন মিরাজ হোসেন ।

শূরা অধিবেশন শেষে নতুন দায়িত্বশীলদের শপথ পান করানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *